সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

ইউক্রেনে ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রুশ

নিউজজি ডেস্ক ২০ জুলাই , ২০২৫, ১৭:৪২:৫১

189
  • ইন্টারনেট

ঢাকা: রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে। এই হামলার জের ধরে ইউক্রেনে এক রাতে ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রাশিয়া।

ক্ষেপণাস্ত্র হামলায় নিপ্রো-পেট্রো-ভস্ক অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুলসহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে দু’জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন। সেই সাথে ৬ শিশু আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন।

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: এবিসি নিউজ।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers