সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

খাইবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজজি ডেস্ক ২০ জুলাই , ২০২৫, ১৭:১৩:৫৪

96
  • ইন্টারনেট

ঢাকা: ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে মদ ও অবৈধ অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

শনিবার (১৯ জুলাই) আদালত এই আদেশ দেয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে গান্ডাপুরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে থাকা মামলাটিতে সাক্ষীদের জবানবন্দি নেয়া শেষ হলেও গান্ডাপুর ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করা থেকে বিরত থাকছেন বলে আদালত উল্লেখ করেছে।

শুনানির শুরুতে বিচারক শেষ সুযোগ দিয়ে জানান, গান্ডাপুর যদি ধার্য তারিখে হাজির না হন, তবে আদালত অনুপস্থিতিতেই রায় দিতে পারে। এতে তার বক্তব্য রেকর্ডের অধিকারও বাতিল হতে পারে।

আদালত নির্দেশ দিয়ে বলেন, আগামী ২১ জুলাইয়ের মধ্যে গান্ডাপুরকে আদালতে হাজির করতে হবে এবং এই কাজে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

আদালত আরও বলেন, পেশোয়ার হাইকোর্টের আগের রায় এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের বাধা নেই।

উল্লেখ্য, গান্ডাপুর গত সপ্তাহেৃই লাহোর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর 'মরণপণ' সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন।

কারাবন্দি দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় এই আন্দোলন ৫ আগস্টের মধ্যে তুঙ্গে তোলার পরিকল্পনা করেছে সাবেক ক্ষমতাসীন দলটি। আদালতের পরবর্তী শুনানির তারিখ সোমবার (২১ জুলাই) ধার্য করা হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers