শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

বিদেশ

গুজরাটে পুলিশ প্রেমিকাকে হত্যা করে আত্মসমর্পণ প্রেমিকের

নিউজজি ডেস্ক ২০ জুলাই , ২০২৫, ১৬:৫৪:০৫

123
  • ছবি: সংগৃহীত

ঢাকা: শুক্রবার রাতে গুজরাটের কুচ জেলায় পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। খবর এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরুণাবেন নতুভাই জাদব। তিনি কুচ জেলার আঞ্জার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার প্রেমিক দিলীপ দাঙচানিয়া সেন্ট্রাল পুলিশ ফোর্সের কনস্টেবল এবং বর্তমানে মণিপুরে কর্মরত। তারা লিভ টুগেদারে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অঞ্জার সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে আরুণা ও দিলীপের মধ্যে ঝগড়া হয়। দিলীপের অভিযোগ ঝগড়ার সময় তাঁর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আরুণা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আরুণাকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ। পরে, শনিবার সকালে তিনি নিজেই অঞ্জার থানায় এসে হত্যার কথা স্বীকার করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁদের পরিচয় হয়। এরপর থেকেই তাঁরা এক সাথে বসবাস করছিলেন। খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। ঘটনার পর আরুণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers