বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে নিহত ২

নিউজজি ডেস্ক ২০ জুলাই , ২০২৫, ১৬:২৮:১৯

109
  • ইন্টারনেট

ঢাকা: ইসরায়েল শনিবার দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও  হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলি বাহিনী খিয়াম শহরে ড্রোন হামলা চালিয়েছে। তাদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। 

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়োহমোর আল-শাকিফে ইসরায়েলের অপর হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, খিয়াম শহরে ইসরায়েলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার সময় ওই ব্যক্তি বাড়ির ছাদে কাজ করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর এক যোদ্ধাকে হত্যা করেছে।

ওই ব্যক্তি খিয়াম এলাকায় হিজবুল্লাহর  অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ইসরাইল।

ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, ইয়োহমোরে আরেকজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে তারা।

তিনি একই ধরনের কার্যকলাপে জড়িত ছিলেন বলে দাবি ইসরায়েলের।

গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের যোদ্ধাদের  ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে সরিয়ে নিয়েছে। যার ফলে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলে একমাত্র সশস্ত্র দল হিসেবে রয়ে গেছে।

পাশাপাশি চুক্তি অনুযায়ী, ইসরায়েলকেও লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিতে হবে।

কিন্তু তারা এখনো ৫টি স্থানে সেনা রেখে দিয়েছে, যেগুলোকে তারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers