বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

বিদেশ

আবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৫, ১৬:৫৬:৩২

177
  • ইন্টারনেট

ঢাকা: হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি বাহিনীটি।

বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা ‘সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে’।

এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের ৩০০টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদমাধ্যমগুলো।

ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে এবং তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। কয়েক মাস শান্ত থাকার পর তারা রোববার থেকে এ ধরনের হামলা শুরু করে। সোমবার ও মঙ্গলবার তারা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে আক্রমণ চালায়। এতে ৪ জন প্রাণ হারান এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

হুতিদের দাবি, ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হুতিরা ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এ ধরনের কর্মকাণ্ড ফের শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিইজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers