শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

বিদেশ

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২৫, ১৬:৩৫:১৫

208
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় থানার ইনচার্জ রাজালদেসার কমলেশ সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, যুদ্ধবিমানটি ভানোদা গ্রামের কৃষিজমিতে বিধ্বস্ত হয়। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবদেহের অংশ পাওয়া গেছে, যা থেকে অনুমান করা হচ্ছে যে বিমানে থাকা পাইলট বা পাইলটরা হয়তো বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায়। তদন্ত এবং উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আরও তথ্য তদন্ত শেষে প্রকাশ করা হবে।

তিন মাস আগে, এপ্রিল মাসে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন দেশটির বিমানবাহিনীর একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান জামনগর বিমানঘাঁটি থেকে রাতের একটি মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমান বাহিনী জানায়, মাঝআকাশে কারিগরি সমস্যার সৃষ্টি হলে পাইলটরা ক্ষয়ক্ষতি রোধে বিমানঘাঁটি এবং পার্শ্ববর্তী জনবসতি থেকে দূরে বিমানটি সরিয়ে নিয়ে যান এবং শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে যান।

দুঃখজনকভাবে, ওই দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদব ইজেকশনের সময় গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অপর পাইলটও গুরুতর আহত হন।এরও এক মাস আগে, ২০২৫ সালের মার্চ মাসে, হরিয়ানার পাঁচকুলা জেলায় একটি রুটিন প্রশিক্ষণ মিশনের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers