মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

বিদেশ

ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৫৮৫

নিউজজি ডেস্ক ১৮ জুন , ২০২৫, ১৩:৪৯:৫৮

104
  • ইন্টারনেট

ঢাকা: ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন নিহত এবং এক হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা গেছে।

চলমান সংঘাতের মধ্যে ইরান নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ তারা সোমবার জানায়, ২২৪ জন নিহত এবং এক হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ চলাকালে নির্ভরযোগ্য হতাহতের হিসাব দেয়ার জন্য পরিচিত এই সংস্থা জানায়, তারা ইরানে গড়ে তোলা নিজস্ব উৎসের নেটওয়ার্কের ভিত্তিতে স্থানীয় প্রতিবেদনগুলো যাচাই করে এই তথ্য দিয়েছে।

এদিকে ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

অপরদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেয়ার পর প্রথম বিবৃতিতেই এ ঘোষণা দেন তিনি।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন