শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

বিদেশ

ইসরায়েলে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান

নিউজজি ডেস্ক ১৮ জুন , ২০২৫, ১১:৪৪:৩০

126
  • ইন্টারনেট

ঢাকা: ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ জুন) ভোরে দু’দফায় ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

এর আগে, গতকাল সকালে একযোগে ৩০টি মিসাইল ছোঁড়ে ইরান। এরপর নিয়মিত বিরতিতে তেলআবিব, হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলার কথা শোনা যায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়েও।

অপরদিকে, ইরানজুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেলআবিব। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে, ইরানের প্রায় দু’শটি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে আইডিএফ। আর মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান অভিযানে কমপক্ষে ৫৮৫ ইরানির মৃত্যু হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers