সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজজি ডেস্ক  ১৩ জুন , ২০২৫, ২০:৩৬:৩৯

95
  • ছবি: সংগ্রহ

ঢাকা: ইরানের রাজধানী তেহরানসহ দেশেরটির বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন। এমন অবস্থায় ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরা 

ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেন, ইরানকে ‘একের পর এক সুযোগ’ দিয়েছি। আমি তাদের শক্ত ভাষায় বলেছি, ‘এটি করো, কিন্তু তারা করেনি।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংসসাধন হয়েছে। এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে। কারণ, এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে।

ট্রাম্প বলেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে (পারমাণবিক) আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করও। আর কোনো মৃত্যু নয়, আর কোনো ধ্বংস নয়, এটি করও, না হলে অনেক দেরি হয়ে যাবে।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় ইরানের অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। তারা হলেন ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। ষষ্ঠ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি।

ইসরাইলের সামরিক অভিযানের পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।

তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং তা তাদের ভোগ করতেই হবে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers