শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

৫০ বছরের বেশি সময় পর আবার চাঁদের পথে মানুষ

নিউজজি ডেস্ক ২ এপ্রিল , ২০২৬, ১৩:৩৪:১১

21
  • সংগৃহীত

ঢাকা: পাঁচ দশকেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নাসা সফলভাবে উৎক্ষেপণ করেছে ঐতিহাসিক আর্টেমিস–২ মহাকাশযান। আবহাওয়া ও প্রযুক্তিগত পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এটি আজ (২ এপ্রিল) ভোরের দিকে সম্পন্ন হতে পারে।

এই মিশনে চারজন মহাকাশচারী অংশ নিয়েছেন, যারা প্রায় ১০ দিনের যাত্রায় চাঁদের চারপাশে ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবে। এটি হবে ১৯৭২ সালের পর প্রথম মানববাহী চন্দ্র অভিযান।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা–নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে।

তবে এই মিশনে চাঁদে অবতরণ করা হবে না। মূল লক্ষ্য হচ্ছে চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র।

নিউজজি/এস আর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers