শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

আত্মপ্রকাশেই দিনই মঞ্চে পড়ে গেল রাশিয়ান হিউম্যানয়েড রোবট

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৬:১৩:৫৬

166
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: রাশিয়ার মস্কোয় মঙ্গলবার (১১ নভেম্বর) প্রথমবারের মতো জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হিউম্যানয়েড রোবট 'এআইডল'। তবে রাশিয়ার এই বহুল প্রতীক্ষিত প্রযুক্তি প্রদর্শনী অল্প সময়েই ব্যর্থতায় পর্যবসিত হয়। রোবটটি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানানোর পরই ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যায়।

দ্রুতই আয়োজকরা রোবটটি সরিয়ে নেন এবং প্রদর্শনী আড়াল করতে কালো পর্দা টেনে দেন। প্রায় ৫০ জন সাংবাদিকের সামনে ঘটিত এই ঘটনা রাশিয়ার জন্য হিউম্যানয়েড এআই রোবটের বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের ক্ষেত্রে অশুভ সূচনা বলে মনে হচ্ছে।

আয়োজকরা এক বিবৃতিতে জানান, 'রোবটটি কোনো সরকারি উদ্যোগ বা বড় কোনো করপোরেশনের অর্থায়নেও তৈরি হয়নি৷ বরং ১৪ সদস্যের একটি ছোট দল, যারা কয়েক বছর ধরে নিজেদের অর্থে, বাইরের বিনিয়োগ ছাড়া এটি তৈরি করেছে। এ কাজ ছোট হলেও আমরা বিশ্বাস করি, এটি রাশিয়ার সবচেয়ে অগ্রসর উদ্যোগগুলোর মধ্যে একটি এবং আন্তর্জাতিক পর্যায়ের বহু শীর্ষ প্রকল্পের সমতুল্য বা তাদের থেকে এগিয়ে৷ 

ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের বরাতে আয়োজকরা জানান, রোবটের সমস্যাটি ক্যালিব্রেশন ও লাইটিং–সংক্রান্ত ত্রুটির কারণে হয়েছে। তারা আরও জানায়, এ ঘটনা অত্যাধুনিক প্রযুক্তি বিকাশের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

এর আগে রোবটটির ডেভেলপাররা প্রকল্পটির ওয়েবসাইটে উল্লেখ করেছেন, এআই-চালিত এ মেশিনটি হাঁটাচলা করতে পারে, বস্তু ধরতে ও নড়াচড়া করতে পারে এবং মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারে। ফলে অটোমোটিভ শিল্প, চিকিৎসা সেবা থেকে বিনোদন- বহু খাতে এটি অসাধারণ ভূমিকা রাখতে পারবে৷ 

বর্তমানে বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান- স্টার্টআপ থেকে শুরু করে প্রযুক্তি জায়ান্টরা হিউম্যানয়েড রোবট বাণিজ্যিকভাবে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সালে হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে বিনিয়োগ ১.৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers