সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার সম্ভব

নিউজজি ডেস্ক ১২ নভেম্বর , ২০২৫, ১৪:১৫:১৭

174
  • ছবি: সংগ্রহীত

ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে গেলে বা দূরবর্তী এলাকায় নেটওয়ার্ক হারালে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। কিন্তু খুব কম মানুষই জানেন যে গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়।

গুগলের জনপ্রিয় এই ফিচার এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনেছে। বিশ্বের কোনো শহর বা রাস্তা আর অচেনা নয়। ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন আপনি সহজেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।

এভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ঠিকানা খুঁজতে পারবেন। এই ফিচার তখনই কাজে লাগবে যখন আপনি কোনো রিমোট জায়গায় যাবেন। আর সেখানে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে।

সেভ করা ম্যাপ ব্যবহার করে আপনি নেভিগেশন সুবিধা নিতে পারবেন এবং সরাসরি ডিরেকশন পেতে পারবেন। এছাড়া, ডাউনলোড করা ম্যাপ থেকে লোকেশন সার্চ করাও সম্ভব।

গুগল ম্যাপ আগেই নির্দিষ্ট এলাকার মানচিত্র মোবাইলে ডাউনলোড করার সুযোগ দেয়। একবার ডাউনলোড করলে রুট, নেভিগেশন, রাস্তার তথ্যসহ ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতাল মতো গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সবই অফলাইনে দেখা যায়।

তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন-

১. প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

২. এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

৩. ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

৪. এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন।

একবার ম্যাপ ডাউনলোড করলে ইন্টারনেট বা মোবাইল ডেটা বন্ধ থাকলেও তা দেখা যাবে এবং নেভিগেশন চালানো সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, অফলাইনে ডাউনলোড করা ম্যাপ শুধুমাত্র আপনার এলাকার কিছু নতুন রুটই দেখাতে পারবে।

অফলাইন ম্যাপের একটি মেয়াদ থাকে; ১৫ দিনের মধ্যে এটি এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই এলাকার ম্যাপ আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসে ওয়াইফাই সংযোগ থাকে।

সূত্র: গুগল হেল্প

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers