শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

কয়েক সেকেন্ডে প্রেজেন্টেশন তৈরি করবে জিমিনি

নিউজজি ডেস্ক ৯ নভেম্বর , ২০২৫, ১৩:৫২:৩৫

121
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গুগলের এআই চ্যাটবট জিমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন কয়েক সেকেন্ডের মধ্যেই জিমিনি আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে। নতুন এআই টুলটি ‘ক্যানভাসে’ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে শুধু চ্যাটবট বা ছবি নয়, প্রেজেন্টেশনও মুহূর্তের মধ্যে তৈরি করা সম্ভব।

আপনি শিক্ষার্থী হোন বা চাকরিজীবী, এই ফিচার জীবন অনেক সহজ করে দেবে। আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করুন, ছোট একটি প্রম্পট লিখুন—এরপর জিমিনি আপনার নথি থেকে মূল তথ্য বিশ্লেষণ করে নিজেই স্লাইড তৈরি করবে। স্লাইডগুলো নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহ সাজানো থাকবে, তাই আপনাকে একেবারেই শুরু থেকে কাজ শুরু করতে হবে না। উদাহরণস্বরূপ, আপনি লিখতে পারেন: “জলবায়ু পরিবর্তনের উপর একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করুন।”

নতুন এই এআই মডেল ব্যবহারকারীর পরিশ্রম কমানোর জন্যই তৈরি করা হয়েছে। একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক থেকে শুরু করে একটি ৬-স্লাইডের কেস স্টাডি, সবই হবে চোখের পলকে। ক্লাসের নোট বা রিসার্চ ডকুমেন্ট আপলোড করে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন শিক্ষার্থীরা। কোনো সেল রিপোর্ট বা প্রচারের রিপোর্ট থেকে সহজেই তৈরি করা ফেলা যাবে একাধিক স্কাইড সমন্বিত একটি প্রেজেন্টেশন।

জিমিনিইতে তৈরি হওয়া প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। সেখানে আপনি নিজের মতো বদলে নিতে পারবেন বা সহকর্মীদের সঙ্গেও কোলাবোরেশন করতে পারবেন। গুগল নিশ্চিত করেছে যে এই ক্ষমতাটি প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হচ্ছে। তবে খুব শিগগির অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যক্তিগত এবং ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি যে কোনো ধরনের কাজের ধরন বদলে দেবে। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্লাইড বা প্রেজেন্টেশন তৈরির পেছনে কাটানোর দিন শেষ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পর বাকি কাজটুকু করতে শুধু মানুষের বুদ্ধি কাজে লাগবে।

সূত্র: এনগ্যাজেট

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন