শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে আসছে রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

নিউজজি ডেস্ক ৮ নভেম্বর , ২০২৫, ১২:৫৫:৩২

157
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড খুব শিগগিরই তাদের নতুন বাইক বুলেট ৬৫০ বাজারে আনার পরিকল্পনা করেছে। সম্প্রতি বাইকটির চূড়ান্ত লুক প্রকাশিত হয়েছে। কোম্পানি জানিয়েছে, বুলেট ৬৫০ তার ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

নতুন বাইকটি মূলত ক্লাসিক ৬৫০-এর ভিত্তিতে তৈরি হলেও এতে একটি স্বতন্ত্র নকশা ও চেহারা রয়েছে। রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০-এ আধুনিক উপাদানও যুক্ত করা হয়েছে। এতে আছে হাতে আঁকা পিনস্ট্রাইপসহ টিয়ার-ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডল্যাম্প এবং পাইলট ল্যাম্প, যা এটিকে বুলেটের পরিচিত চেহারার সঙ্গে আধুনিকতার মিশ্রণ দেয়।

যদিও ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি পুরোনো এবং নতুনের মিশ্রণ-অ্যানালগ এবং ডিজিটালের সংমিশ্রণ। তারের-স্পোক চাকাগুলো ঐতিহ্যবাহী রয়্যাল এনফিল্ড স্টাইলিংকে আরও বাড়িয়ে তোলে।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ এর পাওয়ারট্রেন অপরিবর্তিত রয়েছে-এটি একই ৬৪৮সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন ধরে রেখেছে যা ৪৭ হর্সপাওয়ার এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচের সঙ্গে যুক্ত। বাইকটিতে একটি স্টিলের টিউবুলার ফ্রেম, শোভা সাসপেনশন এবং টিউব-টাইপ টায়ার রয়েছে।

নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: ক্যানন ব্ল্যাক এবং ব্যাটলশিপ ব্লু। নীল ভেরিয়েন্টটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যাইয়নি। কবে বাজারে আসবে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানায়নি এখনো সংস্থা।

সূত্র: অটোকার ইন্ডিয়া

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন