শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

অপ্পো আনছে ৬.৩২ ইঞ্চি ডিসপ্লের ফোন

নিউজজি ডেস্ক ৬ নভেম্বর , ২০২৫, ১২:৫২:২০

153
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বছরের শেষের দিকে অপ্পো বাজারে নতুন ফোন সিরিজ আনতে চলেছে। কোম্পানি অপ্পো রেনো ১৫ সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। নির্দিষ্ট লঞ্চ তারিখ এখনও প্রকাশিত হয়নি, তবে শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে এই সিরিজের ফোনগুলো লঞ্চ হতে পারে।

অপ্পো রেনো ১৫ সিরিজে থাকতে পারে অপ্পো রেনো ১৫, অপ্পো রেনো ১৫ প্রো এবং অপ্পো রেনো ১৫ মিনি। এই তিনটি ফোনেই মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট ব্যবহৃত হতে পারে। এছাড়া, ফোনগুলোতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যা ফটোগ্রাফি ও ভিডিওর জন্য উন্নত ফিচার প্রদান করবে।

তবে এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফোন হতে চলেছে অপ্পো রেনো ১৫ মিনি। মাত্র ৬.৩২ ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনের। অপ্পো রেনো ১৫ ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন। অন্যদিকে এই সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে অপ্পো রেনো ১৫ প্রো ফোন। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

অপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলোর স্পেসিফিকেশন, ফিচার, দাম সম্পর্কে এখনো তেমন কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। ডিসেম্বরে লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি কোম্পানি। তবে ধারণা করা হচ্ছে এ বছরই অপ্পো রেনো ১৫ সিরিজ বাজারে আসতে চলেছে।

এছাড়া অপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজও আসতে চলেছে বাজারে। অপ্পো ফাইন্ড এক্স৯ এবং অপ্পো ফাইন্ড এক্স৯ প্রো-এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে অপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনগুলোতে। চীনা ভ্যারিয়েন্টগুলোতেও এই প্রসেসরই রয়েছে।

সূত্র: গ্যাজেট ৩৬০

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন