রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

আগামীকাল বছরের বৃহত্তম সুপারমুন

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৫, ১৪:৩০:১৯

228
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীকাল (৫ নভেম্বর) বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে। চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার ফলে পূর্ণিমার আলো স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল মনে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সুপারমুন ঘটে কীভাবে? যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০% দূরত্বের মধ্যে আসে। চাঁদের কক্ষপথ ডিম্বাকার হওয়ায় এটি কখনও পৃথিবীর কাছাকাছি আসে; আবার কখনও দূরে চলে যায়। পৃথিবীর কাছে আসার কারণে পূর্ণিমার চাঁদ বড় এবং উজ্জ্বল দেখায়।

২০২৫ সালের এই সুপারমুনটি চাঁদকে পৃথিবী থেকে মাত্র ৩৫৭,০০০ কিলোমিটারেরও কম দূরত্বে নিয়ে আসবে। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, এবারের সুপারমুন স্বাভাবিক পূর্ণিমার চেয়ে প্রায় ৮% বড় এবং প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখাবে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers