সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপ বন্ধ করেও রিলস দেখার নতুন সুবিধা আসছে ইনস্টাগ্রামে

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:৫০:০১

200
  • অ্যাপ বন্ধ করেও রিলস দেখার নতুন সুবিধা আসছে ইনস্টাগ্রামে

ঢাকা: ইউটিউবের মতো নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটি ‘পিকচার-ইন-পিকচার’ (PiP) মোড চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে অ্যাপ বন্ধ করলেও ছোট ভেসে থাকা উইন্ডোতে রিলস দেখা যাবে। অর্থ্যাৎ, ভিডিও চলার সময় মেসেজ রিপ্লাই, রাইড বুকিং বা অন্য অ্যাপ ব্যবহার করা যাবে।

প্রথমে এই ফিচারের তথ্য ফাঁস করেন অ্যাপ গবেষক রাদু অন্সেস্কু। পরে মেটা টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে যে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে ফিচারটি সক্রিয় থাকে, তাদের কাছে একটি পপ-আপ আসবে, যেখানে ‘পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের নির্দেশনা থাকবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীর অ্যাপ ব্যবহার বৃদ্ধি পাবে এবং রিলসের ভিউ ও রিটেনশন টাইমও বাড়বে। বিশেষত দীর্ঘ রিলস তৈরি করা ক্রিয়েটরদের জন্য এটি সহায়ক হবে। চাইলে ব্যবহারকারীরা এই ফিচার বন্ধও করতে পারবেন। কোনো রিল দেখার সময় ডান পাশে থাকা তিন-ডট মেনু থেকে ‘পিকচার-ইন-পিকচার’ টগল অফ করতে হবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, খুব শিগগিরই রিলসে ‘পিকচার-ইন-পিকচার’ মোড চালু হবে। যদিও ইউটিউব ও টিকটক এই ফিচার অনেক আগে চালু করেছে, ইনস্টাগ্রাম এতদিন এটি কার্যকর করেনি। বর্তমানে এটি সীমিত পরিসরে পরীক্ষাধীন থাকলেও, সকলের জন্য কখন উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers