শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

অবশেষে ট্রফি জিতলেন সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক ৭ সেপ্টেম্বর , ২০২৫, ১২:২৫:৫৮

492
  • ছবি: ইন্টারনেট

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন আরিনা সাবালেঙ্কা। তাই শিরোপানির্ধারণী নিয়ে ছিলেন অস্বস্তিতে। অবশেষে সবকিছু পেছনে ফেলে ২০২৫ সালে গ্র্যান্ড স্লামের দেখা পেলেন বেলারুশের ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।  গতকাল রাতে ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন।

গত বছর ফ্ল্যাশিং মিডোয় ট্রফি হাতে তোলা সাবালেঙ্কা এবার শীর্ষ বাছাই হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন। টুর্নামেন্টজুড়ে ভালো খেলে জায়গা করে নেন ফাইনালে। তারপরও ট্রফি জেতা নিয়ে ছিলেন অস্বস্তিতে।  

যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভাও তার লড়াইকে কঠিন করে তোলেন। তবে দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।

তৃতীয় ফাইনালে এসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর আগের দুই ফাইনালের ক্ষত কাটানো নিয়ে সাবালেঙ্কা বলেন, ‘ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers