শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
অন্যান্য

ফাইনালে সাবালেঙ্কার মুখোমুখি আনিসিমোভা

ক্রীড়া ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:২৮:৫৬

367
  • ছবি: ইন্টারনেট

নাটকীয় লড়াই জিতে টানা দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা আমান্ডা আনিসিমোভা। আর ইউএস ওপেন শিরোপার মঞ্চে তার প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়, বেলারুশের আরিনা সাবালেঙ্কা। 

গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে এই আনিসিমোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে। বছরের শেষ গ্র্যান্ড স্লামে সেই হারের বদলা নেওয়ার সুযোগ তাঁর সামনে।

ইউএস ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার এই গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি ২৭ বছর বয়সী বেলারুশিয়ান তারকার সামনে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন তিনি।

সাবালেঙ্কা সর্বশেষ পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে চারটিতেই ফাইনাল খেলেছেন। কিন্তু ২০২৪ সালের ইউএস ওপেনই তার সর্বশেষ মেজর ট্রফি। সেই ফাইনালে তিনি হারিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পেগুলাকেই।

ফাইনালে ওঠা আনিসিমোভা বলেছেন, ‘শেষ পর্যন্ত জিততে পারব কি না, নিশ্চিত ছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি। দারুণ লড়াই হয়েছে। এটা আমার কাছে অনেক বড় কিছু। আমি এখন সেটা উপলব্ধি করার চেষ্টা করছি। এটা যেন একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে, কিন্তু এখন আমি ফাইনালে আছি এবং এতেই রোমাঞ্চিত।’

এখন অপেক্ষা কেবল আগামী পরশু ফাইনালের। আনিসিমোভার প্রথম না সাবালেঙ্কার চতুর্থ- কে হাসবেন শেষ হাসি?

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers