বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

খেলা
  >
অন্যান্য

ফেদেরারের রেকর্ড ভেঙে ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক ১ সেপ্টেম্বর , ২০২৫, ১৪:০২:২১

391
  • ছবি: ইন্টারনেট

ইউএস ওপেনে দুর্দান্ত খেলছেন নোভাক জোকোভিচ। সে ধারাবাহিকতা ধরে রেখে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে রজার ফেদেরারের রেকর্ড ভেঙে তিনি উঠেছেন শেষ আটে। পাশাপাশি নিজের রেকর্ডও ভেঙেছেন। 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে শেষ ষোলোয় জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন জার্মানির জান-লেনার্ড স্ট্রুফ। অবাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে সমস্যায় পড়েননি ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। স্ট্রেট সেটে (৬-৩, ৬-৩, ৬-২) জিতেছেন তিনি। 

খেলার শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন জোকোভিচ। তার অভিজ্ঞতার সামনে খেই হারান স্ট্রুফ। ম্যাচে আট বার স্ট্রুফের সার্ভিস ভাঙার সুযোগ পান জোকোভিচ। ছ’বার ভাঙেন তিনি। স্ট্রুফও এক বার জোকোভিচের সার্ভিস ভাঙেন। তাতে অবশ্য সমস্যা হয়নি সার্বিয়ার তারকার।

এই ম্যাচে নজর কেড়েছে জোকোভিচের নিখুঁত সার্ভিস। ১২ বার ‘এস’ মেরেছেন তিনি। প্রথম সার্ভিসে ৭৯ শতাংশ ক্ষেত্রে পয়েন্ট পেয়েছেন তিনি। সেটাই তাঁকে এগিয়ে দিয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সামনে কঠিন লড়াই। চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ়ের বিরুদ্ধে খেলতে হবে সপ্তম বাছাই জোকোভিচকে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রিৎজ়ের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

কোয়ার্টার ফাইনালে উঠে নিজের নজির নিজেই ভেঙেছেন জোকোভিচ। টেনিসের ওপেন এরা-তে বয়স্কতম (৩৮ বছর ১০২ দিন) খেলোয়াড় হিসাবে এক বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড করেছেন তিনি। ২০২১ ও ২০২৩ সালেও তিনি চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। প্রতি বার আগের বারের রেকর্ড ভাঙছেন জোকোভিচ।

নিজের রেকর্ড ভাঙার পাশাপাশি ফেডেরারের রেকর্ড ভেঙেছেন জোকোভিচ। এক বছরে সবচেয়ে বেশি বার চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড এখন তাঁর দখলে। ন’বার এই কীর্তি করেছেন তিনি। ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠেছেন তিনি। ফেডেরার এই কীর্তি করেছেন আট বার (২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers