সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

বিতর্কের পর দ্রুততম মানবী সুমাইয়া, হতাশ শিরিন

ক্রীড়া ডেস্ক ২২ আগস্ট , ২০২৫, ২০:২৪:১৬

323
  • সুমাইয়া-শিরিন- ছবি: ইন্টারনেট

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিন আক্তারকে দ্রুততম মানবী ঘোষণা করা হয়। তবে পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন তিনি। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুমাইয়া আক্তার‘কে দেশের নতুন দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকরা। এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন তিনি‘। 

শুক্রবার বিকালে জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার শেষ করতে সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড। শিরিনের লেগেছে ১২.২১ সেকেন্ড। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।

মুকুট হারিয়ে হতাশ শিরিন, ‘আমি-ই চ্যাম্পিয়ন হয়েছি। এই ফল আমি মানতে পারছি না।’ তার আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘আপনারা একটু দাঁড়ান, আমি এটা চ্যালেঞ্জ করব।’

এদিকে জয়ের পর উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় আসতে পেরেছি। প্রথম ধন্যবাদ জানাতে চাই নৌবাহিনী, বিকেএসপি, আমার কোচ ও পরিবারকে। যারা আমার পাশে ছিল। আমার পরিশ্রম সফল হয়েছে। সামনে আরও কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চাই।’

সুমাইয়া যোগ করেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। এবার আমি হব প্রথম। আলহামদুলিল্লাহ তাই হয়েছি। সামনে এসএ গেমসে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। বাংলাদেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে চাই।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers