বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

কাজাখস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক ১৩ জুলাই , ২০২৫, ১৯:৪৩:৫১

333
  • ছবি: ইন্টারনেট

অনূর্ধ্ব-১৮ উইমেন’স এশিয়া কাপ হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে  রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।  বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে মেয়েরা পেল  ব্রোঞ্জ পদক।

চীনের দাঝুতে রবিবার স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ।

টপ-ফোর পুলে নিজেদের শেষ ম্যাচেও কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি ২-২ ড্র হওয়ায় স্থান নির্ধারণী ম্যাচও তাদের বিপক্ষে খেলতে হয় আইরিন-শারিকাদের।

রবিবার হ্যাটট্রিক উপহার দিয়েছেন আইরিন রিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।

শক্তিশালী জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে পুল পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চারের মঞ্চে ওঠার কীর্তি গড়ে মেয়েরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers