বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপের আর্জেন্টিনা নয়, মেসির ফেভারিট ৫ দেশ

ক্রীড়া ডেস্ক ৯ মে , ২০২৬, ১৩:৩৩:১৩

174
  • সংগৃহীত

অধরা বিশ্বকাপ শিরোপা লিওনেল মেসি ছুঁয়েছেন ২০২২ সালে। তবে চার বছর পর আবারও সেই শিরোপা তার হতেই দেখতে চাইছেন ভক্তরা। এ লক্ষ্য পূরণে ২০২৬ বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা।

যদিও দলটি এবার ফেভারিট নয় বলেই মনে করছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তার মতে, এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় আছে ৫টি দল।

‘লো দে পোলো’ নামক একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এমন কিছু দল আছে যারা আরও ভালো ফর্ম নিয়ে এসেছে।’

তবে মেসি এটাও স্পষ্ট করেছেন, আর্জেন্টিনা দলের শক্তি তাদের একতায়। তিনি বলেন, ‘আমাদের দল যখন একসঙ্গে থাকে, তখন দলটা সবসময় লড়াই করতে পারে।’

ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা মেসি করেছেন ফ্রান্সকে। তিনি বলেছেন, ‘ফ্রান্সকে আবারও বেশ শক্তিশালী দেখাচ্ছে।’ কাতারের সেই মহাকাব্যিক ফাইনালে এই ফ্রান্সের বিপক্ষেই অবিশ্বাস্য লড়াই করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করা হয়।

স্পেনকেও ফেভারিটদের এই তালিকায় রেখেছেন মেসি। তরুণ খেলোয়াড়দের নিয়ে স্পেন নতুনভাবে নিজেদের গড়ে তুলছে বলে মনে করেন তিনি। ব্রাজিল সম্পর্কে বলেছেন, ‘ব্রাজিল সবসময়ই এক অন্যতম দাবিদার।’ জার্মানি ও ইংল্যান্ডের কথাও বলেছেন তিনি।

এদিকে পর্তুগালের প্রশংসাও করেছেন মেসি‘অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজের ও শক্তিশালী এক দল’। ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে একটি বড় আন্তর্জাতিক শিরোপার স্বপ্ন দেখছে দেশটি।

বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন মেসি, ‘অপ্রত্যাশিত ঘটনা তো সবসময়ই ঘটে।’

এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই স্বাভাবিকভাবেই কিছুটা চাপে নিশ্চয়ই থাকবে আর্জেন্টিনা।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers