রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

জটার মৃত্যুতে স্তব্ধ লিভারপুল, মানতে পারছেন না রোনালদো

খেলা ডেস্ক ৩ জুলাই , ২০২৫, ১৯:৪৬:১০

298
  • ছবি: ইন্টারনেট

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন দিয়েগো জটা। এরপর থেকেই দারুণ পারফর্ম করেন তিনি। শুধু তাই নয়, গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যানফিল্ডের দলটি। এদিকে গত মাসে ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ জয়ী দলের অংশ ছিলেন জটা। তার এমন মৃত্যু মানতে পারছেন না পর্তুগাল অধিনায়ক ও ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

জটার মৃত্যুর পর লিভারপুর প্রতিক্রিয়া জানিয়েছে এভাবে, ‘দিয়োগো জটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ। ক্লাবকে জানানো হয়েছে যে, ২৮ বছর বয়সী এই খেলোয়াড় তার ভাই আন্দ্রেসহ স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’

ক্লাবটি আরও জানিয়েছে, ‘লিভারপুল এফসি এই মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না এবং দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখব আমরা।’

অ্যানফিল্ডের বাইরে ফুল দিয়ে জটার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লিভারপুলের সমর্থকরা। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে জটা গোল করেন ৬৫টি। 

গত মাসে ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ জয়ী দলের অংশ ছিলেন জটা। তার এমন মৃত্যু মানতে পারছেন না পর্তুগাল অধিনায়ক ও ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, ‘মানতে পারছি না, কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি সবেমাত্র বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers