মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এশিয়ান কাপে জায়গা করে নিয়ে নারী ফুটবল দলের ইতিহাস

ক্রীড়া ডেস্ক ২ জুলাই , ২০২৫, ২১:২৮:০৪

357
  • ছবি: ইন্টারনেট

মিয়ানমারকে হারিয়ে ঘন্টাখানেক আগেই এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এরপর গ্রুপের অন্য ম্যাচটি ড্র হওয়ায় রীতিমতো স্বপ্নপূরণ হয়ে গেল! ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।

বুধবার ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। এই জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্ট। গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
 
একইসঙ্গে ঋতুপর্ণা চাকমারা পেয়ে গেল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন’স এশিয়ান কাপের টিকিট।
 
থুউনা স্টেডিয়ামে  মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে বাংলাদেশ নারীরা নিশ্চিত করল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা। ২০২৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে সেই বহুল কাঙ্ক্ষিত আসর, যেখানে এবার প্রথমবারের মতো বাজবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
 
বাংলাদেশের জয় সত্ত্বেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ গ্রুপের অন্য ম্যাচ-বাহরাইন বনাম তুর্কমেনিস্তান। সেই ম্যাচে নাটক কম ছিল না। শেষ মুহূর্তে তুর্কমেনিস্তান এগিয়ে গেলেও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাহরাইন সমতায় ফেরে। ফলাফল: ২-২।
 
১৯৮০ সালে কুয়েতে বাংলাদেশ পুরুষ দল খেলেছিল এশিয়ান কাপের মূল পর্বে। তারপর কেটে গেছে ৪৫ বছর। সেই শূন্যস্থান পূরণ করল দেশের মেয়েরা। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers