সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

এমবাপের অভিষেকে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক ২ জুলাই , ২০২৫, ০৮:৪৯:০৯

274
  • ছবি: মেইল অনলাইন

রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লাব বিশ্বকাপের অভিষেক হয়ে গেল কিলিয়ান এমবাপের।  তবে নিজে তেমন কিছু করতে পারেননি। যদিও তার দল তাকে হতাশ করেনি। ঠিকই জয় উপহার দিয়ে এ টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে। 

মঙ্গলবার রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদিদ্র। দলটির জয়ের নায়ক চলতি মৌসুমে দারুণ খেলা গন্সালো গার্সিয়া। 

শেষ আটে ওঠার লড়াইয়ে মঙ্গলবার শুরুতে আক্রমণ চালায় জুভেন্টাস। ম্যাচের সপ্তম মিনিটে রিয়ালের ডিফেন্স ভেদ করে জুভেন্টাসের কেনান ইলদিজের পাস ধরে স্ট্রাইকার র‌্যান্ডাল কোলো মুয়ানির চিপ অল্পের জন্য থিবো কোর্তোয়ার ক্রসবারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর ইদলিজের দূরপাল্লার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগ দারুণভাবে চাপে রাখলেও, গোলরক্ষক মিচেল ডি গ্রেগরিও ছিলেন অসাধারণ। তিনি একের পর এক শট ঠেকিয়ে দেন জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দের। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও দৃঢ়তা দেখান ইতালিয়ান কিপার।

তবে ৫৪ মিনিটে তার কৌশলের ভাঙন ধরান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। তার নিখুঁত ক্রসে হেড করে গার্সিয়া করেন ম্যাচের একমাত্র ও নিজের টুর্নামেন্টের তৃতীয় গোল। এরপরও ভালভের্দের বাইসাইকেল কিকসহ বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন গ্রেগরিও, তবে আক্রমণভাগে জুভেন্টাসের ব্যর্থতায় আর সমতায় ফেরা হয়নি। এর ফলে রিয়াল জায়গা করে এ টুর্নামেন্টের শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বরুসিয়া ডর্টমুন্ড অথবা মেক্সিকোর ক্লাব মন্টেরি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers