বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বাঁচামরার লড়াইয়ে আফগানদের সামনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৪৫:৩২

296
  • ছবি: ইন্টারনেট

এশিয়া কাপের পথচলার শুরুটা বাংলাদেশের হয়েছিল হংকংকে হারিয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের এখন দ্বিতীয় রাউন্ডে জায়গা পেতে ভাবতে হচ্ছে। তবে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি মঙ্গলবার রাতে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসের দল জেতে। 

বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচের সমীকরন একবারেই সহজ। হারলেই বাদ, জিতলেই কেবল টিকে থাকবে আশা। এমন এক ম্যাচে মসঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। 

আফগানিস্তান দল টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালি। গত কয়েক বছর এ ফরম্যাটে তারা দারুণ খেলছে। অনেক বাংলাদেশ দল ২০ ওভারের ক্রিকেটে এখনও তেমন কিছু দেখাতে পারেনি। তারপরও মঙ্গলবার নিজেদের সেরাটা দিয়েই আফগানদের হারাতে বদ্ধ পরিকর টিম বাংলাদেশ। 

এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে দুই দলের লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতেছে আফগানিস্তান। এর মধ্যে গত বছর জুনে কিংসটাউনে আফগানদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতিও আছে। ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা। বাংলাদেশও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে, তবে পরের ম্যাচে লঙ্কানদের কাছে হার লিটন দাসের দলকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতিতে। এখন আফগানিস্তানকে হারাতে হবে, আবার শেষ ম্যাচে লঙ্কানরা যেন আফগানদের হারায় সেই প্রার্থনাও করতে হবে। বরাবরের মতো নানা সমীকরণের মারপ্যাঁচে টাইগাররা। তবে ওসবে চোখ না রেখে লিটন দাসের দলের চাওয়া একটাই- জয়। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers