রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়য়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:২৭:৩৫

320
  • ছবি: ইন্টারনেট

একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানের উত্তেজনা। ক্রিকেট প্রেমিদের মধ্যে তৈরী হত উন্মাদোনা। কে জিতবে কে হারবে এই নিয়েই তাদের থাকতে হতো মহা চিন্তায়। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে এ দুই দলের লড়াই নিয়ে ক্রিকেট প্রেমিদের আর তেমন চিন্তা করতে হয় না। বেশির ভাগ সময়ই হয়ে থাকে একপেশে লড়াই। ঠিক তেমনটাই হল রোববার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে। গত রাতে পাকিস্তানকে এক কথায় লড়াইয়েরই সুযোগ দেয়নি ভারত। অনেকটা হেসে খেলেই সূর্যকুমার যাদবের দল জিতে যায় ৭ উইকেটে। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার পাকিস্তান ১২৭ রান করে। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানে অপরাজিত শাহিন শাহ আফ্রিদি। দলের ইনিংসে তার চেয়ে বেশি রান করতে পারেন কেবল ওপেনার সাহিবজাদা ফারহান (৪৪ বলে ৪০)। ছোট লক্ষ্য ভারত ছুঁয়ে ফেলে ১৫.৫ ওভারেই। ৫ চার ও এক ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন সূর্যকুমার যাদব। 

রবিবার পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই রিস্ট স্পিনার এবার ১৮ রানে শিকার ধরেন ৩টি। আবারও তিনিই পান ম্যাচ-সেরার স্বীকৃতি।

জয়-পরাজয় ছাপিয়ে আরেকটি বড় ঘটনা হলো, ম্যাচ শেষে প্রথা মেনে করমর্দন হয়নি দুই দলের। পাকিস্তানের খেলোয়াড়রা করমর্দনের জন্য অপেক্ষায় থাকলেও, মাঠে নামেননি ভারতের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক সুরিয়াকুমারও। পরে ছক্কায় ম্যাচের ইতি টেনে সঙ্গীকে নিয়ে সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন তিনি।

যে কারনে তৈরি হলো নতুন বিতর্ক।

টস জিতে রোববার আগে  ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। হার্দিক পান্ডিয়ার করা ম্যাচের প্রথম বলে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন সাইম আইয়ুব। পরের ওভারে জাসপ্রিত বুমরাহর শিকার হন মোহাম্মদ হারিস। এরপর দলেল হাল ধরেন সাহিবজাদা ফারহান  ও ফখর জামান। তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়েন তারা। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে সর্বোচ্চ জুটি এবং এই জুটি ভাঙার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লের পর ৩০ বলে কোনো বাউন্ডারিই মারতে পারেনি তারা।

নিজের পরপর দুই ওভারে ফখর (১৫ বলে ১৭) ও সালমানকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। একই ওভারে কুলদীপের পরপর দুই বলে বিদায় নেন হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ।

৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের তখন একশ হওয়া নিয়েই শঙ্কা। সাহিবজাদা দলকে আরও কিছুটা এগিয়ে নিয়ে কুলদীপের তৃতীয় শিকার হয়ে ফেরেন অষ্টাদশ ওভারে।

ওই ওভারে কুলদিপকে একটি ছক্কা মারেন আফ্রিদি। পরের ওভারে তিনি ছক্কায় ওড়ান আরেক স্পিনার ভারুন চক্রবর্তিকে। ফাহিম আশরাফ তেমন কিছু করতে পারেননি। ২ চারে ৬ বলে ১০ রান করেন সুফিয়ান মুকিম। শেষ ওভারে পান্ডিয়াকে আফ্রিদির দুই ছক্কায় ১২৭ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

ছোট লক্ষ্য তাড়ায় আফ্রিদির প্রথম দুই বলে চার ও ছক্কায় শুরু করেন আভিষেক শার্মা। পরের ওভারে সাইমকে দুটি চার মারার পর আউট হয়ে যান আরেক ওপেনার শুবমান গিল। আরও তিনটি চার ও একটি ছক্কা মেরে আভিশেক (১৩ বলে ৩১) আউট হন সাইমের পরের ওভারে।

তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিলাক ভার্মা ও সূর্যকুমার। তিলাককে ফিরিয়ে (৩১ বলে ৩১) তৃতীয় শিকার ধরেন সাম্প্রতিক সময়ে বোলিংয়ে বেশ ভালো করা সাইম। তবে দলকে জয়ের বন্দর নিতে কোন সমস্যায় হয়নি সূর্যকুমারের। বাকি কাজটা তিনি সারেন তিলক ভার্মাকে নিয়ে।  

প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর এই জয়, গ্রুপ পর্বে শেষ ম্যাচে আগামী শুক্রবার ওমানের বিপক্ষে খেলবে ভারত।

আর ওমানকে ৯৩ রানে হারিয়ে আসর শুরু করা পকিস্তান পেল প্রথম হারের তেতো স্বাদ। গ্রুপের শেষ ম্যাচে বুধবার তাদের প্রতিপক্ষ আরব আমিরাত।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (ফারহান ৪০, আফ্রিদি ৩৩*, ফখর ১৭; কুলদীপ ৩/১৮, অক্ষর ২/১৮, বুমরা ২/২৮, ভারুণ ১/২৪, পান্ডিয়া ১/৩৪)।

ভারত: ১৫.৫ ওভারে ১৩১/৩ (সূর্যকুমার ৪৭*, অভিষেক ৩১, তিলক ৩১; সাইম ৩/৩৫)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: কুলদীপ যাদব

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers