সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টানা সিরিজ জয়ে ক্রিকেটারদের উন্নতি দেখছেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৫, ১৪:০০:৫৭

318
  • ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কা, পাকিস্তানের পর নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এরপরেই ক্রিকেটারদের উন্নতি চোখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। তিনি আশা করেন এ ধরাবাহিকতা ধরে রেখে লিটন কুমার দাসের দল ভাল করবে আসছে এশিয়া কাপেও। 

নেদারল্যান্ডসের বিপক্ষেও টাইগারদের খেলার মূল লক্ষ্য এশিয়া কাপের আগের প্রস্তুতি সারার।  বোলারদের জন্য ভালো একটা পরীক্ষা হলো বলা যায়, তবে ব্যাটারদের নিজেদের প্রমাণ করার খুব একটা সুযোগ হয়নি। কেননা প্রথম দুই ম্যাচে ৮ এবং ৯ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। 

এমন জয়ের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়। তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে।’

পরে আত্মবিশ্বাস নিয়ে বুলবুল বলেন, ‘পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।’

দলের বোলিং নিয়ে বুলবুল বলেন, ‘এপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে প্রবণতা বা আপনার নাম্বার সেটা কমে গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় চাপে থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসুম, তানজিম সকলে এবং মুস্তাফিজ, তারা খুবই ভালো করছে।’

লিটন দাসকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, মানে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers