বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টেস্টের জন্য টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা স্টার্কের

ক্রীড়া ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৫, ১২:২১:৩৭

319
  • ছবি: আল জাজিরা

বয়স ৩৫। তবে এখনও বল হাতে ২২ গজে আগুন ছোটাচ্ছেন মিচেল স্টার্ক। সামনে ব্যস্ত টেস্ট সূচি। শুধু তাই নয় রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপও। তাই এ দুটি বিয়ষকে বিবেচনায় রখে এ পেসার এবার সিদ্ধান্ত নিলেন টি-টোয়েন্টি ছাড়ার। 

২০১২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল স্টার্কের । ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক সর্বশেষ তিনি দেশটির হয়ে খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখন পর্যন্ত অজিদের হয়ে ৩৫ বছর ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ পেসার।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টার্কের উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

অবসরের ঘোষণায় স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’

স্টার্ক আরও  লিখেছেন‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে ২০২৬ সালের মাঝামাঝি থেকে। বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অজিরা খেলবে টেস্ট সিরিজ। শুধু তাই নয়  ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালের মাঝামাঝিতে হবে অ্যাশেজ, একই বছর আছে ওয়ানডে বিশ্বকাপও। সব দিক বিবেচনা করে স্টার্ক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা। তবে এ পেসারকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers