বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ট্রফি জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা

ক্রীড়া ডেস্ক ৬ আগস্ট , ২০২৫, ১৯:০৫:১০

252
  • ছবি: ইন্টারনেট

গত বছর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। তবে এবার এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। যার নেতৃত্বে নুরুল হাসান সোহান। এবার এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও অংশ নেবে। প্রতিযোগিতায় ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন অধিনায়ক নুরুল হাসান সোহান ,‘অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার সুযোগ। একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি। যতটুকু দেখেছি, খুব ভালো ভালো দল আছে। অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এবং অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’

কেবল অংশগ্রহণ নয়, ট্রফি জেতাই লক্ষ্য সোহানের, ‘লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। অবশ্যই আমরা শিখতেই আছি, শিখব। তবে মূল লক্ষ্য হওয়া উচিত, ফাইনাল খেলব। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়—আমাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে।'

এ সফরে শুধু টি–টোয়েন্টি নয়, আছে একটি চার দিনের ম্যাচও। কারণ, আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই চার দিনের ম্যাচটি। তাই স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের। তাদের জন্য এটা হতে পারে ভালো প্রস্তুতির মঞ্চ। তবে সোহান আপাতত ভাবছেন টি–টোয়েন্টি নিয়েই, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যাঁরা টেস্ট খেলবেন তাঁদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যাঁরাই খেলবেন, এটা তাঁদের জন্য বড় সুযোগ।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers