সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

‘সকালে উঠেই মনে হচ্ছিল আমি পারব’

ক্রীড়া ডেস্ক ৪ আগস্ট , ২০২৫, ১৯:৩০:৫৩

191
  • ছবি: ইন্টারনেট

বৃষ্টির কারনে ওভাল টেস্টের ভাগ্য পঞ্চম দিনে। ভারতকে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল ইংল্যান্ড। তবে আশা দেখেছিলেন মোহাম্মদ সিরাজ। সোমবার সকালে উঠেই এ পেসারের মনে হয়েছিল আমি দলকে জেতাত পারব। শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে সেটা করতে পেরেছেন তিনি। 

সোমবার সকালে জেমি স্মিথকে ফিরিয়ে দেন সিরাজ। এরপর জেমি ওভারটনওকেও তিনি সাজঘরের পথ দেখান। আর ইংলিশদের শেষ ব্যাটার গাস আটকিনসনকে তুলে নিয়ে ম্যাচ জিতিয়ে দেন ভারতকে। 

লন্ডনে সোমবার ম্যাচ শেষে সিরাজ জানিয়েছেন, সকালে উঠই তার মনে হচ্ছিল, তিনি ম্যাচটা ঘুরিয়ে দিতে পারবেন। নিজের ভেতর পাওয়া বিশ্বাস আরও বাড়িয়ে নিতে গুগল থেকে আত্মবিশ্বাস লেখা একটি ছবিও নামিয়ে নেন। শেষ পর্যন্ত পেরেছেনও তিনি, ‘সত্যি বলতে অসাধারণ অনুভূতি। আমরা প্রথম দিন থেকেই লড়াই করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত এই ফল পাওয়া দারুণ। আমার পরিকল্পনা ছিল, বিষয়টাকে সহজ করে দেখা এবং ঠিক জায়গায় বল ফেলা।’

সিরাজ আরও বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল, আমি পারবো। গুগল থেকে আত্মবিশ্বাস লেখা একটি ছবিও নামিয়ে নিই এবং ফোনের ওয়ালপেপার (ফোন স্ক্রিনের ছবি) বানায়। আমি ব্রুকের ক্যাচটা ঠিকঠাক নিতে পারলে আজ হয়তো আমাদের মাঠেই আসতে হতো না। ওটা ম্যাচ বদলে দেওয়া ঘটনা ছিল।’

লর্ডস টেস্টে হেরে যাওয়ায় হৃদয় ভেঙ্গেছিল বলেও জানান সিরাজ, ‘ব্রুক খুব ভালো খেলেছে। খুব আক্রমণাত্মক খেলেছে। ওর জন্য টুপি খোলা অভিনন্দন। লর্ডস টেস্টে আমাদের হৃদয় ভেঙেছে। জাদেজা আমাকে সোজা ব্যাটে খেলতে বলেছিল, ব্যাটের মাঝে বল লাগাতে বলেছিল। আমার বাবার কথা স্মরণ করে আমাকে এই পর্যায়ে আনতে তার পরিশ্রমের কথা মনে করতে বলেছিল।’  

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers