বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

চেষ্টা করবেন ২০০ করার, শান্তর কাছেও ডাবলের আশা মুশফিকের

ক্রীড়া ডেস্ক ১৭ জুন , ২০২৫, ২১:২৭:৩৫

177
  • ছবি: ইন্টারনেট

গল টেস্টে দলের বিপদের সময় মঙ্গলবার চতুর্থ উইকেটে জুটিতে বুক চিতিয়ে লড়াই করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এক পর্যায়ে দাপটের সঙ্গেই সেঞ্চুরি তুলে নেন নাজমুল। সে সময় মুশফিকুর রহিমের উচ্ছ্বাস যেন ছাড়িয়ে গেল মুশিও। সতীর্থের তিন অঙ্ক ছুতে পারার আনন্দে দুই হাত ছড়িয়ে উদ্‌যাপন করতে দেখা গেল তাকে। এদিন সংবাদ সম্মেলনে আসার পর মুশিও জানালেন সে উদ্‌যাপনের কারন। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে বাংলাদেশ দল তুলেছে ২৯২ রান। নাজমুল ১৩৬ ও মুশফিক অপরাজিত আছেন ১০৫ রানে। এ দুই ব্যাটার বুধবার নতুন করে আবারও শুরু করবেন। তবে তাদের ইনিংস বড় হোক এটাই চাওয়া টাইগার ভক্তদের। সংবাদ সম্মেলনে মুশফিকের কন্ঠেও শোনা গেল বড় কিছু করার আশা,  ‘এটা ভালো লাগার বিষয় যে যেখানে আমি শেষ করেছিলাম (গলে), মানুষের প্রত্যাশা অনুযায়ী ওই জায়গা থেকে শুরু করতে পেরেছি। চেষ্টা থাকবে নিজেরটা (ইনিংস) যত বড় করতে পারি। আর শান্তর (নাজমুল) যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

নাজমুলের সেঞ্চুরির পর নিজের এমন উদ্‌যাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’

গলে ২০১৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। ১২ বছর পর সেখানে আবারও পেলেন দারুণ এক সেঞ্চুরি। উইকেটের অন্য প্রান্তে তিনি দেখেছেন নাজমুলের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে যা দ্বিতীয়। ম্যাচের পর সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে মুশফিক বলেছেন, ‘শান্ত (নাজমুল) তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটসম্যান হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ।’

অধিনায়ক শান্ত যেভাবে ব্যাট করছেন তা পরবর্তী ব্যাটারদের জন্য উদাহরণ হতে পারে বলে মনে করেন মুশি, ‘এর আগে ও ক্যান্ডিতে সেঞ্চুরি করেছে। তারপরও এই সেঞ্চুরিটা, আমি বলব যে রাইটআপ দেওয়ার; কারণ, যেভাবে ও নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করে খেলা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সুযোগ না দিয়ে খেলা। আমার কাছে মনে হয়, আমাদের পরে যারা খেলবে টেস্ট বা পরে যারা ব্যাটসম্যান আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যাচ নিয়ে প্রত্যাশা সংক্রান্ত প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘অনেক দ্রুত হয়ে যাবে (এখনই ম্যাচের ফল ভাবাটা)। সম্প্রতি পারফরম্যান্স খারাপ যাচ্ছিল। যেরকম সামর্থ্য সেরকম হয়নি। আমাদের চ্যালেঞ্জ ছিল ভালো শুরু পেলে যেন লম্বা খেলতে পারি। সেই দিকে বলব প্রথম দিন আমাদের। কালকে ৩ সেশনের মধ্যে মিনিমাম যেন ২ সেশন জিততে পারি তাহলেই খেলায় অনেক এগিয়ে যাব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers