বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

চেলসি অধ্যায় শেষ, রেকর্ড ২ হাজার ৭৪ কোটি টাকায় ম্যানসিটিতে এনজো

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:২৫:২৮

133
  • সংগৃহীত

চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াতে সিটিকে গুনতে হয়েছে ১২৫ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭৪ কোটি টাকা। এই অঙ্ক ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডের সমান।

সিটির সঙ্গে এনজোর চুক্তি হয়েছে পাঁচ বছরের। ফলে ২০২৩ সালে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানেই নতুন ঠিকানায় পাড়ি জমালেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। চেলসিতে তাঁকে পেতে সে সময় ব্রিটিশ রেকর্ড ১০৬-১০৭ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ক্লাবটি।

সিটির নতুন কোচ এনজো মারেসকার সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন ফার্নান্দেজ। চেলসিতে মারেসকার অধীনেই খেলেছিলেন তিনি। এবার সিটির মাঝমাঠকে আরও শক্তিশালী করতে তাঁকে বড় অঙ্কে দলে টেনেছে ইংলিশ জায়ান্টরা।

চেলসিতে তিন মৌসুমের বেশি সময়ে এনজো খেলেছেন ১৭০ ম্যাচ। গোল করেছেন ৩১টি, সঙ্গে রয়েছে ৩০টি অ্যাসিস্ট। ২০২৫-২৬ মৌসুমেও ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়—১৫ গোলের পাশাপাশি করেছেন সাতটি অ্যাসিস্ট।

ম্যানচেস্টার সিটিতে এনজোর আগমন দলের চলতি গ্রীষ্মের বড় পুনর্গঠনের অংশ। এরই মধ্যে মিডফিল্ডে এলিয়ট অ্যান্ডারসন ও আয়ুব বুয়াদ্দিকে দলে নিয়েছে সিটি। এনজোকে যুক্ত করে নতুন মৌসুমে মাঝমাঠে আরও গভীরতা ও সৃজনশীলতা আনতে চাইছে ক্লাবটি।

এই ট্রান্সফারের মধ্য দিয়ে ইংলিশ ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডও নতুন করে আলোচনায় এসেছে। এনজোর ১২৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারটি গত মৌসুমে নিউক্যাসল থেকে লিভারপুলে আলেকজান্ডার ইসাকের যোগদানের সমান—দুজনই এখন ব্রিটিশ ট্রান্সফার ইতিহাসের যৌথ সর্বোচ্চ দামের খেলোয়াড়।

আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন এনজো। সিটির আশা, তাঁর টেকনিক, পরিশ্রম, গোল করার সামর্থ্য এবং বড় ম্যাচের অভিজ্ঞতা দলকে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষে ফিরতে সহায়তা করবে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers