রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২৬, ১৮:৪৫:৪০

204
  • সংগৃহীত

লিওনেল মেসির পরিবারে নেমে এসেছে গভীর শোক। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। ৬৮ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানিয়েছে গোল ডটকম। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন হোর্হে মেসি। গত জুনে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর মেসি পরিবারের পক্ষ থেকেও বাবার চিকিৎসা চলার কথা জানানো হয়েছিল। তবে তাঁর সুনির্দিষ্ট অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

হোর্হে মেসির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু বাবা হিসেবেই নয়, মেসির ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ও এজেন্ট হিসেবেও তিনি ছিলেন ছেলের পাশে। ছোটবেলা থেকেই মেসির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

রোজারিওতে বেড়ে ওঠার সময় মেসির ফুটবলজীবনের শুরুতেও বাবার প্রভাব ছিল। পরবর্তীতে বার্সেলোনায় মেসির ঐতিহাসিক যাত্রা, পেশাদার ক্যারিয়ারের বিভিন্ন সিদ্ধান্ত এবং চুক্তি সংক্রান্ত বিষয়েও হোর্হে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত জুনে আর্জেন্টিনার হয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর মেসিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। ম্যাচ শেষে নিজের আবেগের কারণ হিসেবে তিনি ফুটবলের বাইরের কিছু কঠিন সময়ের কথা উল্লেখ করেছিলেন। তখনই তাঁর বাবার শারীরিক অবস্থাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছিল।

হোর্হে মেসির মৃত্যুর খবর এমন এক সময়ে এলো, যখন মেসি নিজেও তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছেন। মাঠের বাইরে বাবার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল মেসির জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার সাফল্যের নেপথ্যে পরিবারের অবদান নিয়ে বহুবার আলোচনা হয়েছে। সেই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন হোর্হে মেসি। তাঁর মৃত্যু তাই শুধু মেসি পরিবারের জন্য নয়, বিশ্বজুড়ে মেসিভক্তদের জন্যও গভীর শোকের সংবাদ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers