শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২৬, ১৭:১৭:৪১

88
  • সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচের টেস্ট সিরিজের মূল লড়াইয়ের আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে টাইগাররা চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে।প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তোলে টাইগাররা। দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে অস্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিঁছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে অজিরা।

সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ খোশ মেজাজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো। জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি।চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।'

'অবশ্যই যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এই সেঞ্চুরি আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।'

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers