শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

ইতালির ডাগআউটে দেখা যাবে গার্দিওলাকে!

ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৬, ২০:৩৮:৫৯

101
  • ইতালির ডাগআউটে দেখা যাবে গার্দিওলাকে!

বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অন্যতম ইতালি। তবে তারা গত তিন বিশ্বকাপে জায়গায় পাননি। স্বাভাবিকভাবেই হতাশ দেশটির ফুটবলারা। এবার তাদেরকে পথ দেখাতে আসতে পারেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা।

২০৩০ বিশ্বকাপে জায়গা পাওয়ায় এখন মূল্য লক্ষ ইতালির। যে কারনে জাতীয় দলের নতুন কোচ খুঁজছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, ইতালির পরবর্তী প্রধান কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি স্প্যানিশ এই কোচকে দলে টানতে আর্থিক বিষয়ে বিশেষ ছাড়ও দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্ত–কে মালাগো বলেন, ‘ব্যতিক্রম কিছু করা হচ্ছে (প্রয়োজনে বেশি অর্থিক সুবিধার অফার), এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম পেপ গার্দিওলাকে ঘিরে হতে পারে। কিছু স্পষ্ট কারণ রয়েছে, যেগুলো এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে এটাও এখনই নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হবে।’

গত এপ্রিল মাসে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই ইতালির কোচের পদটি শূন্য রয়েছে। তার অধীনেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় দল। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

গার্দিওলা ছাড়াও ইতালির কোচের শর্ট লিস্টে রয়েছেন  ইউরো ২০২০ জয়ের নায়ক রবার্তো মানচিনি এবং সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোও। তবে মালাগো জানিয়েছেন, আলোচনায় থাকা নামের সংখ্যা আরও বেশি। এই তিনজনই কি শর্টলিস্টে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই তা নয়। আমরা একটি নির্দিষ্ট ধরনের প্রোফাইল বিবেচনা করছি এবং অবশ্যই এই নামগুলো সেই শ্রেণির মধ্যে পড়ে।’

যদি শেষ পর্যন্ত গার্দিওলা দায়িত্ব নেন, তবে তিনি হবেন গত প্রায় ৬০ বছরে ইতালির দ্বিতীয় বিদেশি কোচ। এর আগে ১৯৬৬ থেকে ১৯৬৭ সালের মধ্যে আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা ইতালির দায়িত্ব পালন করেছিলেন, তখন অবশ্য ইতালিয়ান কোচ ফেরুচ্চিও ভালকারেজ্জির সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। এক দশকের অধ্যায়ে সিটিকে এনে দিয়েছেন ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও অসাধারণ সফল সময় কাটিয়েছেন তিনি।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers