শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

মদ্যপ হয়ে গাড়ি চালানো ৯ মাসের কারাদণ্ড হতে পারে ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৬, ১৮:৪১:৫৯

99
  • মদ্যপ হয়ে গাড়ি চালানো ৯ মাসের কারাদণ্ড হতে পারে ওয়ার্নারের

ঢাকা: মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই অপরাধে তার সর্বোচ্চ ৯ মাসের কারাবাস হতে পারে। পাশাপাশি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার দলের নেতৃত্বও হারাতে পারেন।

গত এপ্রিলে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তাঁর আইনজীবী ববি হিল জানিয়েছেন, ওয়ার্নার নিজের দোষ স্বীকার করেছেন।

গত ৫ এপ্রিল সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ওয়ার্নারের বিরুদ্ধে। তাঁকে দ্বিতীয় পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। প্রমাণ হয়েছে রক্তে যতটা অ্যালকোহলের সীমা থাকা দরকার, ওয়ার্নারের রক্তে তার দ্বিগুণ ছিল।

এর পরেই মে মাসে আদালতে ওয়ার্নারের হয়ে দোষ স্বীকার করেন তাঁর আইনজীবী। তিনি বলেন, “ওয়ার্নার জানে ও যা করেছে তা ভুল। গাড়ি চালানোর বদলে অ্যাপ ক্যাবে আসা উচিত ছিল তার।

ওয়ার্নার জানিয়েছিলেন, এক বন্ধুর বাড়িতে গিয়ে মদ্যপান করেছিলেন তিনি। তাঁর আইনজীবী বলেছিলেন, “ইস্টারের দিনে মদ্যপান করায় কোনও অপরাধ নেই। ওর অপরাধ হল নিজে গাড়ি চালিয়ে আসা।” হিল জানিয়েছেন, শেষ বার মদ্যপান করার ঠিক ১১ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েন ওয়ার্নার।

নিউজজি/নাসি   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers