শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল?

ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৬, ১২:০২:১৫

124
  • সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নামার আগে আর্জেন্টিনা দলে সবকিছু স্বাভাবিক ছিল কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। আর্জেন্টিনা অধিনায়কের সবকিছু ভুলে যাও বাক্যটির পেছনে অনেকেই নানা ষড়যন্ত্র তত্ত্ব ও গোপন অর্থ খোঁজার চেষ্টা করছিলেন। তবে পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের পর সেই বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এসেছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে রবিবার ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় আর্জেন্টিনার। ফাইনালের ঠিক আগে ড্রেসিংরুম ও টানেলের ভেতর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা-কল্পনার ঝড় উঠেছিল।

ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। শুধু খেলায় মনোযোগ দাও। সবকিছু ভুলে যাও। আমাদের কাজ শুধু খেলা। সবাই শুধু খেলাতেই মনোযোগ দাও, চলো।’

এই পুরো ঘটনার নতুন একটি নতুন ভিডিও সামনে এসেছে। নতুন  প্রকাশিত ভিডিওতে দেখা যায় দলের সবাই দাঁড়িয়ে চলার প্রস্তুতি নেওয়ার সময় গোলকিপার এমিলিয়ানো দিবু মার্তিনেজ পাশে থাকা সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোকে পরামর্শ দিয়ে বলেন, ‘ওদের দিক থেকে দুজন মিলে আক্রমণ করতে পারে, তুমি যদি একটু ছড়িয়ে খেলো... যদি তারা উইংয়ে যায়, তাহলে লামিনে ইয়ামালকে চাপ দিও। ভেতরের দিকে বাড়িয়ে দেওয়া বলগুলোর দিকে খেয়াল রেখো, যেন ওরা ঘুরে যাওয়ার সুযোগ না পায়।’

এরপর লিসান্দ্রো মার্তিনেজ গোলকিপারের উদ্দেশ্যে বলেন, ‘দিবু, ওরা যখনভেতরে ঢোকার চেষ্টা করবে তখন আমাদের সতর্ক থাকতে হবে। ওরা সবসময় পা বাড়িয়ে ফাঁকা জায়গা খোঁজে, তাই না?’

লিসান্দ্রো এরপর নিকোলাস তাগলিয়াফিকো উৎসাহ দিয়ে বলেন, ‘চলো নিকো, আজ পুরো ম্যাচে তুমি ওকে একচুলও ছাড় দেবে না। পুরো সময় আটকে রাখবে। চলো দিবু, মন শক্ত রাখো, এটা মাথায় গেঁথে নাও। প্রতিটা বল নিজের নিয়ন্ত্রণে নেবে, ঠিক আছে?’

এ সময় মেসি রক্ষণভাগকে সতর্ক করে বলেন, ‘ওরা যখন আক্রমণ নিয়ে উঠে আসবে, লিয়ান্দ্রো (পারেদেস) আর এনজোকে বলো তারা যেন বেশি উপরে না উঠে যায়।’

সবশেষে রোমেরো দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে আর্জেন্টাইন গোলকিপার আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আজ আমার দিন, আজ ইতিহাস লেখা হবে।’

এরপর দুই দল মাঠে প্রবেশ করে এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তবে ম্যাচ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে স্বপ্নভঙ হয় আর্জেন্টিনার।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers