শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

ফিফার সাহায্যে ফাইনালে ওঠে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৬, ১০:৩৭:০৬

95
  • সংগৃহীত

দু’দিন আগেই আর্জেন্টিনা-স্পেনের মধ্যেকার ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের পর্দা নেমেছে। দারুণ জয়ে শিরোপা উল্লাস করে স্প্যানিশরা। তারপরও বিতর্ক থামছে না। বিশ্বকাপ চলাকালীন বার বার অভিযোগ উঠেছে, ফিফা সাহায্য করছে আর্জেন্টিনাকে। প্রতিপক্ষ দেশের সমর্থক থেকে শুরু করে প্রতিপক্ষ ফুটবলারেরা সেই অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই বিতর্ক আবার বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রদ্রিগেজ় লোসান্তস নামের এক সাংবাদিক বিশ্বকাপ শেষ হওয়ার পর একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘অন্তত পাঁচটা ম্যাচ আগে আর্জেন্টিনার বিদায় নেওয়া উচিত ছিল। কিন্তু ফিফার সাহায্যে ওরা ফাইনালে উঠেছে। বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা এই ফিফা।’

এই ভিডিয়ো লাইক করেছেন রোনালদো। অর্থাৎ, প্রকাশ্যে নিজের মুখে কিছু না বললেও সিআর সেভেন মনে করেন, ফিফার সাহায্য পেয়েছেন লিওনেল মেসিরা। সেই কারণেই তিনি ওই ভিডিয়ো লাইক করেছেন। রোনালদো লাইক করার পর সেই স্কিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এর আগে বার বার ফিফার দিকে আঙুল উঠেছে। মিশর ও সুইজ়ারল্যান্ড ম্যাচের পর তা আরও বেড়েছে। অভিযোগ, রেফারি ও ভার-এর সাহায্য পেয়েছে আর্জেন্টিনা। মেসিদের প্রতি পক্ষপাত করছে ফিফা। এমনকি, ফাইনালের আগে স্পেনের ফুটবলার আয়মেরিক লাপোর্তেও একই অভিযোগ করেছেন। সেই অভিযোগ ঘিরেই ফাইনাল শেষে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়েছে দু’দলের ফুটবলারদের।

এ বারের বিশ্বকাপে রোনালদো খালি হাতে ফিরেছেন। শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি। বিশ্বকাপ শূন্য হাতেই ফিরিয়েছে তাকে। মেসিও ফাইনালে হেরেছেন। পর পর দু’বার বিশ্বকাপ জেতার স্বপ্ন তাঁর পূর্ণ হয়নি। কিন্তু বিশ্বকাপ শেষেও বিতর্ক শেষ হচ্ছে না। রোনাল্ডোর এই কাজ সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers