শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

২০৩০ ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ৬ দেশে

ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১৮:৩১:৫৮

145
  • ২০৩০ ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ৬ দেশে

তিন মহাদেশের ছয় দেশে আয়োজিত হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। শতবর্ষীয় এ বিশ্বকাপের মূল আয়োজক হবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশ ও ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালের ভেন্যু উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও'র ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে একটি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও একটি করে উদ্বোধনী ম্যাচ হবে। এরপর মূল পর্বের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকায়। মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অভিনব উপায়ে লাতিন দেশে ফেরানো হচ্ছে বিশ্বকাপকে।

স্পেনে ম্যাচ হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে। পর্তুগালে ভেন্যু থাকবে লিসবন ও পোর্তো। আর মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ার শহরে হবে ম্যাচ। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুবাদে মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।

ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং শেষ হবে ২১ জুলাই।  তবে ফাইনালের ভেন্যু এখনো ঘোষণা করেনি ফিফা।  তবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও স্পটিফাই ক্যাম্প ন্যু এবং মরক্কোর নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়াম আলোচনায় রয়েছে। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর চূড়ান্ত ভেন্যু তালিকার সঙ্গে ফাইনালের মাঠও ঘোষণা করা হবে। ৪৪ দিনব্যাপী এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ টুর্নামেন্ট।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ৪৮ দল এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি। ৪৮ দলের ফরম্যাটের এই আয়োজন সফল হওয়ায় ২০৩০ সালেও একই কাঠামো বহাল থাকার সম্ভাবনাই বেশি। তবে, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ফিফা। 

তিন মহাদেশে ছড়িয়ে বিশ্বকাপ আয়োজনের নজির এর আগে কখনো দেখা যায়নি। তাই ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক আয়োজনের সমন্বয়ে ২০৩০ বিশ্বকাপকে ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজজি/সিআর/নাসি   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers