শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

‘যে কোনও মূল্যে মেসিকে থামাও’

নিউজজি ডেস্ক জুলাই ১৫, ২০২৬, ১৯:২৩:৪৫

122
  • ছবি: রয়টার্স।

আর্জেন্টিনা দল নয়, সবার আগে থামাতে হবে লিয়োনেল মেসিকে। তা হলেই অর্ধেক কাজ সহজ হয়ে যাবে। এমনটাই মনে করেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তাই দলকে নির্দেশ দিয়েছেন যে কোনও মূল্যে মেসিকে আটকানোর জন্য।

আর্জেন্টিনা দল নয়, সবার আগে থামাতে হবে লিয়োনেল মেসিকে। তা হলেই অর্ধেক কাজ সহজ হয়ে যাবে। এমনটাই মনে করেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তাই দলকে নির্দেশ দিয়েছেন যে কোনও মূল্যে মেসিকে আটকানোর জন্য। আর্জেন্টিনা কেন পয়া নীল রংয়ের জার্সি পরে তাদের বিরুদ্ধে খেলতে নামবে সেটাও জানেন টুখেল।

আট গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি। জীবনে প্রথম বার তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। মেসিকে নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “আমি এটা নিয়েই ভাবছিলাম। ভাবছি পুরনো দিনের মতো ওর পিছনে একজন ফুটবলারকে লেলিয়ে দেব। জানি না শেষ পর্যন্ত সেটাই করব কি না। তবে মাথায় যে ভাবনাটা এসেছে এটা ঠিক। আমার ধারণা ও কোন জায়গা দিয়ে খেলে সেটা সকলেই জানেন। আগের ম্যাচগুলোর বিশ্লেষণ দেখলেই বুঝতে পারা যাবে, কী ভাবে বাকিদের থেকে আগেই ও ম্যাচের পরিস্থিতি বুঝে নেয়।”

টুখেল আরও বলেছেন, “মেসির কাছে বল গেলে ও ঠিক ফাঁক খুঁজে নেয়। বাঁ পায়ে শট মারার জন্য জায়গা খুঁজতে থাকে। তার পর নিজের সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে শট মারে। ওর খেলার মধ্যে কিছু ধাঁচ আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এখনই সেটা বলে দিলে ও নিজে থেকেই অন্য জায়গা খুঁজে নেবে।”

আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে ফুটছেন টুখেল। ইংল্যান্ডের কোচ বলেছেন, “গত বারের বিজয়ীর বিরুদ্ধে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। তা ছাড়া লিয়োনেল মেসির দলের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার লড়াই সব দিক থেকেই উত্তেজনার।”সূত্র: আনন্দবাজার।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers