শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

খেলা

ফাইনালে আর্জেন্টিনাকে চান স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৬, ১৪:১৮:৪৬

138
  • সংগৃহীত

দাপটের সঙ্গে পথ চলতে থাকা ফ্রান্সকে রীতিমতো উড়িয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। এখন শিরোপা নির্ধারনী ম্যাচে প্রতিপক্ষের অপেক্ষায় দলটি। আজ রাতে আর্জেন্টিনা–ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল থেকেই তা জেনে যাবে স্পেন। দলটির কোচ লুই দে লা ফুয়েন্তে সংসাদ সম্মেলনে ফাইনালে প্রতিপক্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, সুযোগ হলে ফাইনালে তিনি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান।

মাঠের লড়াই তো আছেই, তবে দে লা ফুয়েন্তের এই চাওয়ার পেছনে মিশে আছে এক দারুণ আবেগ ও পুরোনো বন্ধুত্বের গল্প; যেখানে জড়িয়ে আছেন এক ‘শিক্ষক’ আর তার ‘প্রিয় ছাত্র’। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে লিওনেল স্কালোনির শিক্ষক ছিলেন লুই দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘স্কালোনির সঙ্গে বন্ধুত্বের কারণে আমি আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে পছন্দ করব, তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’

আর্জেন্টিনাকে ফাইনালে চাইলেও ইংল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তার মতে, দুই দলই ফাইনালের উপযুক্ত প্রতিপক্ষ, ‘আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই, কারণ স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। এবারই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’

এদিকে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও, ‘লুইসের জন্য আমি খুব খুশি। তাঁর এটা প্রাপ্য। তিনি দারুণ একজন মানুষ। সব সময় আমাকে সাহায্য করেছেন। সামনে কী হয়, দেখা যাক। তিনি অবশ্যই এই সাফল্য অর্জনের যোগ্য।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিও স্প্যানিশ কোচের ভূয়সী প্রশংসা করেছেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত, সে এটার যোগ্য। মানুষ হিসেবে সে দারুণ এবং আমাকে সবসময়ই সাহায্য করেছে। দেখা যাক কী হয়, তবে এই সাফল্য সে নিজের যোগ্যতায় অর্জন করেছে। আমি কি তাঁকে ফোন করব? আমাদের ম্যাচের ফলাফলের ওপর সেটা নির্ভর করছে। আমরা জিতলে ফোন করব না। আর যদি হেরে যাই, তবে তাঁকে শুভকামনা জানাতে (বা পরামর্শ দিতে) ফোন করব। তবে আশা করি, ফাইনাল শেষ হওয়ার আগে যেন তাঁকে ফোন করতে না হয়।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers