বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, দেখে নিন সূচি

ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ১১:০৯:৩২

166
  • সংগৃহীত

রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে মঙ্গলবার রাতে শেষ হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। এরপরেই নির্ধারিত হয়েছে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলবে কোন ৮টি দল।

মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনার পর সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। আর শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়া।

উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি হবে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে  রাত ২টায়।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায়।  তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায়।

এদিকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে লড়বে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায়।

এক নজবে কোয়ার্টার ফাইনালের সূচি

* ফ্রান্স বনাম মরক্কো, ১০ জুলাই, রাত ২টা, বোস্টন স্টেডিয়াম

* স্পেন বনাম বেলজিয়াম, ১১ জুলাই, রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম

* নরওয়ে বনাম ইংল্যান্ড, ১২ জুলাই, রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম

* আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers