মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

খেলা

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ১০:২৪:০৭

107
  • সংগৃহীত

২০০৬ থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলছে সুইজারল্যান্ড। প্রতিবার দলটির দৌড় থেমে যাচ্ছিল প্রথম বা দ্বিতীয় রাউন্ডে। তবে এবার আর তেমনটি হয়নি। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। আসরে এখন পর্যন্ত অপরাজিত সুইসরা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে, যারা সব ম্যাচই জিতেছে।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। টাইব্রেকারে কলম্বিয়ার হয়ে মিস করেন দাভিনসন সানচেজ ও কুচো হার্নান্দেজ। এর মধ্যে হার্নান্দেজের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডের শুধু মানুয়েল আকাঞ্জি মিস করেন।

১২০ মিনিটের লড়াইয়ে বল দখলে একটু পিছিয়ে থাকলেও, আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েই ছিল কলম্বিয়া। গোলের জন্য শটও বেশি নেয় তারা, তবে প্রতিপক্ষ গোলরক্ষককে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি দলটি। এরপর, টাইব্রেকারেও লক্ষ্যে শট রাখতে ভুগতে দেখা গেল দলটিকে।

ম্যাচে কলম্বিয়ার প্রথম বড় সুযোগ আসে ২১ মিনিটে। তখন কেভিন পুয়ের্তার দারুণ বাঁকানো শট দুর্দান্ত সেভে ফিরিয়ে দেন সুইজারল্যান্ড গোলকিপার কোবেল। সুইসদের ভালো সুযোগ আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। এনদোয়ের পাস থেকে জিব্রিল সো ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন, কিন্তু তাঁর শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৬৪ মিনিটে ফাঁকা জায়গা পেয়ে বাইরে শট মারেন কলম্বিয়ার লুইস দিয়াজ। এরপর দুই দলই ‘আগে রক্ষণ’ নীতি নিয়ে খেলতে শুরু করলে ম্যাচ গোলশূন্য সমতায় অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ে ম্যাচে ১১৬তম মিনিটে সুইস রক্ষণভাগের ভুলে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন কাম্পাস। কিন্তু সময় ও জায়গা পেয়েও তিনি শট উড়িয়ে মারেন গ্যালারিতে। যে কারনে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে দুই দলই প্রথম শটে সফল হয়। তবে এরপরই, কলম্বিয়ার দ্বিতীয় শট নিয়ে ব্যর্থ হন দাভিনসন সানচেস, তার প্রচেষ্টা লক্ষ্যেই ছিল না। সেই সুযোগে জিকি আমদুনি সফল হলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। কলম্বিয়ার তৃতীয় শট জালের ছোঁয়া পায়, কিন্তু সুইজারল্যান্ডের তৃতীয় শট নেওয়া মানুয়েল আকঞ্জি উড়িয়ে মারলে স্কোরলাইনে ২-২ সমতা থাকে।

চতুর্থ প্রচেষ্টায় কলম্বিয়ার কুচো হার্নান্দেজের শট ডান দিকে ঝাঁপিয়ে গ্রেগর কোবেল রুখে দেন। আর গ্রেগর গোল করলে ৩-২ এ এগিয়ে থাকে ইউরোপের দলটি। কলম্বিয়ার পরবর্তী শটে লুইস দিয়াস সফল হলে স্কোরলাইন হয় ৩-৩ এবং লড়াই জারি থাকে। তবে এরপর, রুবেন ভার্গাস জালে বল পাঠাতেই নিশ্চিত হয়ে যায় লড়াইয়ের ফল, উৎসবে মাতে সুইজারল্যান্ড।

নিউজজি/সিআর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers