সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

ক্যাম্পে আলাদা অনুশীলন মেসির, কারণ জানাল আর্জেন্টিনা

নিউজজি ডেস্ক জুন ৩, ২০২৬, ১৫:৫৫:০৯

107
  • ক্যাম্পে আলাদা অনুশীলন মেসির, কারণ জানাল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে গত সোমবার থেকে মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। ক্যাম্পে দলের প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে পুরোপুরি অনুশীলন না করে একা আলাদাভাবে ট্রেনিং করেছেন লিওনেল মেসি। পরে এর কারণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

মেসি গত ২৪ মে থেকে বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামির এ তারকা। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তার খেলার জন্য প্রস্তুত থাকার আশা করা হচ্ছে।

৩৮ বছর বয়েসি মেসি আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়ে মাঠে কিছু ‘নির্দিষ্ট অনুশীলন’ করেছেন। অন্য যে খেলোয়াড়রা ফিটনেস সমস্যায় আছেন তারাও এতে যোগ দেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘যেসব খেলোয়াড় ছোটখাটো ইনজুরি বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে ভালো অগ্রগতি করছেন।’

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৮ ম্যাচ খেলে ১১৬ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দুইবারের এমএলএস এমভিপি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers