সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের নিউ জিল্যান্ড সফর, সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক জুন ৩, ২০২৬, ১৫:২৪:২৯

92
  • ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের নিউ জিল্যান্ড সফর, সূচি প্রকাশ

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে আগামী ডিমেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এজন্য বুধবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। এটি হবে আসন্ন মৌসুমে কিউই নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ।

সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে মাঠে গড়াবে।

এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল লাল-সবুজ প্রতিনিধিরা।

 

বাংলাদেশ-নিউ জিল্যান্ড নারী দলের সূচি:

১০ ডিসেম্বর — প্রথম টি-টোয়েন্টি, নেলসন

১২ ডিসেম্বর — দ্বিতীয় টি-টোয়েন্টি, নেলসন

১৫ ডিসেম্বর — তৃতীয় টি-টোয়েন্টি, ওয়েলিংটন

১৮ ডিসেম্বর — প্রথম ওয়ানডে, ওয়েলিংটন

২১ ডিসেম্বর — দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই

২৩ ডিসেম্বর — তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers