বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

খেলা

দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক মে ১০, ২০২৬, ২০:৫১:৫৪

179
  • দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। এ টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১০ মে)  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে বিশেষজ্ঞ পেসার বলতে রয়েছেন ২ জন। তারা হলেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম। পেস বোলিংয়ে ঘাটতি দূর করতে অবশ্য বিকল্প পেসার ভাবা হচ্ছে রিতু মনিকে।

সংবাদ সম্মেলনে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ  বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।’

সাজ্জাদ আরও বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হয়তো ওরকমই থাকবে, এক পেস বোলার আর স্পিনারদের নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, এই সম্ভাবনা আছে। ম্যাচের মাঝখানে অনেক বিরতি আছে, আমাদের রিকভারির সুযোগ থাকবে।’

নিয়মিত খেলার মধ্যে থাকেন শুধু মারুফাই। ইংল্যান্ডের কন্ডিশনে ১৫ জনের দলে মাত্র দুই পেসার রাখাটা কী ? এ ব্যাপারে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘এখন বললে আমাকে ছোট করা হবে, জাতীয় দলকে ছোট করা হবে। কিন্তু আমাদের পাইপলাইনের প্রক্রিয়া খুবই ধীর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ নারী দল। সর্বশেষ পাঁচটি টি-টুয়েন্টি সিরিজেই হেরেছে তারা। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে ধবলধোলাই। ওই সিরিজের দল থেকে শারমিন সুলতানাকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাজ নেহার।

জুনে বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ২৫ মে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন নিগার সুলতানারা।  ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নারী দল। ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল:  নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, সানজিদা আক্তার, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস ও তাজ নেহার।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers