বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

বিপিএল: ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ ৫ জন

ক্রীড়া ডেস্ক মে ৭, ২০২৬, ১৯:৪১:৫৬

192
  • বিপিএল: ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ ৫ জন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে একজন ক্রিকেটারসহ অন্তত ৪ জনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের আপাতত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২০২৫ বিপিএল আসরটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল বিসিবি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিপিএল ২০২৫ ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষে শাস্তি পাচ্ছেন ক্রিকেটারসহ ৪ জন। এর মধ্যে ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। এ ছাড়া টিম টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী।

​তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ক্রিকেট ম্যাচের ফলাফল বা পরিস্থিতির ওপর বাজিতে অংশ নিয়েছেন। অন্যদিকে, লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের কাজে বাধা দেয়া, তথ্য গোপন করা এবং প্রমাণ মুছে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। এই প্রক্রিয়া চলাকালীন বিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

এ দিকে, বিপিএলের আগের তিনটি আসরে (৯ম, ১০ম ও ১১তম) ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতি ও বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগের দায়ে সামিনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। সামিনুর নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তিনি এই বহিষ্কারাদেশ মেনেও নিয়েছেন।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers