রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

খেলা

‘যেকোনো পরিস্থিতি সহজ করে দিতে পারেন মেসি’

ক্রীড়া ডেস্ক মে ৫, ২০২৬, ২০:২২:৪৭

109
  • ‘যেকোনো পরিস্থিতি সহজ করে দিতে পারেন মেসি’

ক্যারিয়ারে এখন পর্যন্ত সব শিরোপায় জিতেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা তিনি। আকাশচুম্বী তারকাখ্যাতির কারণে এই ফরোয়ার্ডকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের পাশাপাশি এক ধরনের দূরত্ব কাজ করে। আর্জেন্টিনা জাতীয় দলের ফিটনেস কোচ লুইস মার্তিনের মতে, সহজ-সরল আচরণ দিয়ে মেসি নিজেই ভক্তদের সঙ্গে সেই দূরত্ব ভেঙে ফেলেন।

ক্লাঙ্ককে দেয়া এক সাক্ষাৎকারের মার্তিন বলেন, ‘মেসি এমন একজন, যে যেকোনো পরিস্থিতি সহজ করে দিতে পারে। সে নিজেই এমন কিছু করে, যাতে তাকে পোস্টার থেকে নামিয়ে আনা যায়। নিজেই এগিয়ে আসে—মাতে নিয়ে বসে, ট্রুকো খেলতে ডাক দেয়। সবকিছুতেই সে সবার সঙ্গে নিজে থেকে যোগাযোগ তৈরি করে।’

মেসির এই স্বভাবের প্রতিফলন সম্প্রতি দেখা গেছে ফ্রাঙ্কো কলাপিন্তোর সঙ্গে তাঁর সাক্ষাতে। ফর্মূলা ওয়ানের মিয়ামি গ্রাঁ প্রির আগে প্যাডকে গিয়ে ব্যক্তিগতভাবে কলাপিন্তোকে শুভেচ্ছা জানান তিনি, যা ভক্তদের নজর কেড়েছে। দলের ভেতরেও আটবারের ব্যালন ডি’অর জয়ীর এই বন্ধুত্বপূর্ণ আচরণ স্পষ্ট। সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং দলের অভ্যন্তরীণ পরিবেশে তাঁর ইতিবাচক প্রভাব প্রায়ই খবরের শিরোনাম হয়।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির প্রতি চির কৃতজ্ঞ মার্তিন। তিনি বলেন, ‘স্কালোনিকে ধন্যবাদ জানাতে পুরো জীবনও যথেষ্ট নয়। আমি তখন ১৪ বছরের ছেলেদের ট্রেনিং করাতাম, আর সে আমার ওপর আস্থা রেখেছিল। এর কোনো মূল্য হয় না।’

মেসি ও স্কালোনির পাশাপাশি সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসাও করেন মার্তিন। একবার জিমে পর্তুগিজ তারকার সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘দলের বাকিদের চেয়ে রোনালদো দুই ঘণ্টা বেশি সময় জিমে ছিল। কথা বলতে বলতে সে বলছিল,‘দক্ষিণ আমেরিকানদের এসব নয়, তাদের বলটাই দিতে হয়।’ আমি হেসে বলেছিলাম, ‘না, এগুলোও করতে হবে!’

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers